বগুড়ার নন্দীগ্রামে সৌদি বাদশাহর উপহার খেজুর পেল এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো খেজুর পেয়েছে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা। কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের মাধ্যমে পাঠানো ১৪ কার্টন খেজুর উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব খেজুর বিতরণ করেন ইউএনও শারমিন আরা। এসময় সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আরা জানান, নন্দীগ্রাম উপজেলার জন্য মোট ১৪ কার্টন খেজুর বরাদ্দ আসে, যা উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার মধ্যে বিতরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161256