‘মা মনি’তে অনবদ্য অলংকার ‘ভুল’ নিয়েই ব্যস্ত এখন

‘মা মনি’তে অনবদ্য অলংকার ‘ভুল’ নিয়েই ব্যস্ত এখন

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের একজন ভার্সেটাইল অভিনেত্রী হিসেবে নিজেকে এরইমধ্যে প্রমাণ করেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী। তার অভিনীত ইউটিউবে প্রকাশিত সর্বশেষ নাটক ‘মা মনি’তে একজন অসহায় মায়ের চরিত্রে অনবদ্য অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। ইউটিউবে প্রকাশিত এই নটাকের কমেন্ট বক্সে অলংকারের অভিনয়ের প্রশংসা করেছেন অনেক দর্শক।

নাটকটি নির্মাণ করেছেন আশরাফ ব্যাকুল। এরপর আর নতুন কোনো নাটকে অলংকারকে দেখা যায়নি, আবার এরইমধ্যে তিনি নতুন কোনো নাটকেও অভিনয় করেননি।

বিগত বেশ কিছুদিন যাবত তিনি তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই ব্যস্ত আছেন। ছেলে এবং মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক বিক্রি করছেন অলংকার ‘ভুল বাই এসি’( ইঐটখ নু অঈ) এমন একটি ফেসবুকে পেজ-এ। যে কারণে আগামী ঈদের জন্য তিনি নতুন কোনো নাটকে কাজ করতে পারেননি। তবে আগামী ঈদে প্রচারের জন্য একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। একটি প্রতিষ্ঠানের ঢেউটিনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন পাপন।

এছাড়াও আগামী ঈদে একটি নান্দনিক মিউজিক ভিডিওতে দেখা যাবে তাকে। গত দুই বছরে অলংকার বেশ কয়েকটি আলোচিত মিউজিক ভিডিওতে কাজ করেছেন। অর্থাৎ তার কারণেই মিউজিক ভিডিওগুলো আলোচনায় এসেছে। ‘আউলা বাউলা প্রেম’ শিরোনামের মিউজিক ভিডিওটি ঈদে প্রকাশ পাবে। গান গেয়েছেন আয়েশা মৌসুমী। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাজমুল ইভান। সম্পূর্ণ নাচ কেন্দ্রিক একটি মিউজিক ভিডিও। কোরিওগ্রাফি করেছেন রোহান বেলাল ও রুহুল আমিন। গান লিখেছেন ও সুর করেছেন শোভন রায়।

নিজের ব্যস্ততা প্রসঙ্গে অলংকার চৌধুরী বলেন,‘ মা মনি নাটকে অভিনয়ের জন্য ভীষণ সাড়া পেয়েছি। নির্মাতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন একটি চরিত্রে কাজ করার সুযোগ দেবার জন্য। আর চলার পথে অনেক ভুল করেছি। সেই ভুলগুলোর জন্য লজ্জা না পেয়ে তা স্বীকার করে নিয়ে সেটা শক্তিতে রূপান্তর করে আগামীর পথে এগিয়ে যাওয়ার নামই জীবন। ভুল বাই এসি-আমার তেমনি আগামীর পথে চলার শক্তি। বিগ একমাস যাবত আমি এটা নিয়েই ব্যস্ত আছি। আশা করছি ঈদের পর আবার কাজে ফিরবো। আর আউলা বাউলা প্রেম-গানটির মিউজিক ভিডিও নিয়ে আমি ভীষণ আশাবাদী। সবমিলিয়ে মিউজিক ভিডিওটি দুর্দান্ত হয়েছে।’

উল্লেখ্য, অলংকার রাজধানীর একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে গভর্ম্যান্ট ও পরিটিক্স বিষয়ে অনার্সে পড়ছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161254