রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মাহফুজ উন নবী ডন 

রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হলেন মাহফুজ উন নবী ডন 

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন। শনিবার দুপুরে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় সরকার বিভাগ। রংপুর ছাড়া আরও ৫ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন। রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া এডভোকেট মাহফুজ উন নবী ডন রংপুর জেলা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দ্বায়িত্ব পালন করেন। এরপর রংপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তিনি। বর্তমানে তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161239