এবার ঈদে ছোটকাকু সিরিজ: কঙ্গ থেকে বঙ্গ
খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ছোটকাকু সিরিজ অবলম্বনে ধারাবাহিক নাটক কঙ্গ থেকে বঙ্গ। ঈদের দিন থেকে ঈদ-এর ৮ম দিন পর্যন্ত প্রতিদিন ন্ধ্যা ০৬:১০ মিনিটে। কাহিনিতে দেখা যাবে গাজীপুরের নুহাশ পল্লীর পাশেই আধুনিক রিসোর্ট দখিন দুয়ার। সেখানে অবসর সময় কাটাতে যান ছোটকাকুর স্রষ্টা ফরিদুর রেজা সাগর, দেশসেরা গোয়েন্দা আফজাল হোসেন এবং আলোচিত চরিত্র শরিফ সিঙ্গাপুরী। দখিনা দুয়ারের পরিবেশ তাদের দারুণ পছন্দ হয় কয়দিন এখানে থাকবেন। কিন্তু প্রথম রাতেই ঘটে যায় ভয়ঙ্কর কিছু ঘটনা।
কঙ্গ থেকে বঙ্গ নির্মাণ করেছেন আফজাল হোসেন। অভিনয় করেছেন- ঈশিকা সাকিন, তুষার খান, মোবাশ্বেরা ইরা, সরুপা বিথী, ফাহমিদা সালেহীন, সাদ্দাম হোসেন, জ্যাক এবং ছোটকাকু চরিত্রে আফজাল হোসেন প্রমুখ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161234