ফরিদগঞ্জে ঘুষিতে অটোরিকশাচালকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ৩
চাঁদপুরের ফরিদগঞ্জে কলাপাতা কাটাকে কেন্দ্র করে তর্কের জেরে ঘুষিতে সিএনজিচালিত অটোরিকশাচালক বিল্লাল হোসেন (৫০) নিহতের ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন।
গ্রেপ্তার আসামিরা হলেন অবসরপ্রাপ্ত নৌ সদস্য আবুল বাশার (৬৩) এবং তাঁর দুই ছেলে সাহাদাত হোসেন (৪০) ও ইমাম হোসেন (৩০)।
এর আগে গতকাল শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে রমজান আলী লিটনের দোকানের সামনে আবুল বাশারের ঘুষিতে বিল্লাল হোসেন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক মৃত্যুবরণ করেন।