নওগাঁর পোরশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

নওগাঁর পোরশায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশায় বিষধর সাপের কামড়ে মেহেদী হাসান (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নিতপুর মাস্টারপাড়ার জসিম উদ্দীনের ছেলে। জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় মেহেদী হাসানকে বিষধর সাপ কামড় দেয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161141