দিনাজপুরের খানসামায় শত্রুতার করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

দিনাজপুরের খানসামায় শত্রুতার করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার সুবর্ন খুলী গ্রামে শত্রুতার জেরে গতকাল বৃহস্পতিবার রাতে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ওই পুকুরের প্রায় দুই লাখ টাকার মাছ মারা গেছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মৃত আলহাজ আইয়ুুব আলীর ছেলে সিরাজুল ইসলাম। সম্বল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সুবর্ন খুলী গ্রামের সিরাজুল ইসলাম দীর্ঘদিন বাড়ির পাশের পুকুরে মাছ চাষ করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে তিনি দেখতে পান শত শত মাছ মরে ভেসে উঠছে। পুরো পুকুরের সিলভারকার্প, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে পানিতে ভেসে ওঠে।

ক্ষতিগ্রস্ত সিরাজুল ইসলাম জানান, পুকুরে থাকা মাছগুলো বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। পূর্ব শত্রুতার জেরে কে বা কারা রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে তার আনুমানিক ২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এনজিও থেকে ঋণ নিয়ে এবং ধার-দেনা করে তিনি এই মাছ চাষ করেছিলেন। এখন ঋণের টাকা কী ভাবে পরিশোধ করবেন, তা নিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161107