ঠাকুরগাঁওয়ের হরিপরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

ঠাকুরগাঁওয়ের হরিপরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফাতেমা (৫৫) নামে এক গৃহিনীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত অনুমানিক সাড়ে ৮টায় উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া রংপুরিয়া পাড়ায় আসলেউদ্দীনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা আসলেউদ্দীনের স্ত্রী।

জানা যায়, ঘরে বিদ্যুতের বাতি জ্বালাতে গিয়ে বোর্ডের সুইচে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। হরিপুর থানার ওসি তদন্ত শরীফ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। লাশের বিষয়ে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161083