জবিস্থ কেরানীগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে রাফি-সাকিব

জবিস্থ কেরানীগঞ্জ  ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে রাফি-সাকিব

জবি প্রতিনিধি:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত কেরানীগঞ্জ এলাকার শিক্ষার্থীদের সংগঠন কেরানীগঞ্জ ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. তাফহিম রাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাকিব জাবেদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে সংগঠনের আহ্বায়ক ইসরাত জাহান ও সদস্য সচিব মো. আজিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়াও ঘোষিত কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিব হোসেন হিমেল, ইসরাত জাহান ইমু, মো. জোবাইর আহমেদ, মিমি আক্তার, কানিকা দোলা ও রাজেস সরকার। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ওমর ফারুক, আমির হামজা ও ফেরদৌস হোসেন ইমন।

এছাড়া সংগঠনের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষার্থীকে। কমিটিতে দপ্তর সম্পাদক করা হয়েছে মুহাম্মদ জোবায়েরকে। অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুহন তাসরিক। প্রচার সম্পাদক হিসেবে আছেন আরিয়াস হাসান এবং আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জোবায়ের আহমেদ।

এছাড়া ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তামান্না আক্তার সৃষ্টি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক করা হয়েছে অনিক ঘোষকে। শিক্ষার্থী বৃত্তি বিষয়ক সম্পাদক হয়েছেন সাকিবা তাহসিন উপমা। শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সুমাইয়া আরিব মিম এবং গবেষণা ও পরিকল্পনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নওশিন মরিয়ম।

নবনির্বাচিত সভাপতি তাফহিম রাফি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কেরানীগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সংহতি ও কল্যাণমূলক কার্যক্রম জোরদার করাই সংগঠনের মূল উদ্দেশ্য। নতুন কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং তাদের জন্য সহায়ক একটি পরিবেশ তৈরিতে কাজ করা হবে।”

সাধারণ সম্পাদক সাকিব জাবেদ বলেন, “কেরানীগঞ্জের শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, দিকনির্দেশনা ও সামাজিক কার্যক্রমে এই সংগঠন সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও বিভিন্ন সমস্যার সমাধানে সংগঠনটি সবসময় পাশে থাকবে।”

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161076