মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে যাবেন প্রধানমন্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেবেন বলে জানা গেছে।
বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/161024