বগুড়ার পর্নোগ্রাফি মামলার আসামি চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার
স্টাফ রিপোর্টার : বগুড়ায় দায়ের করা পর্নোগ্রাফি আইন মামলার আসামি মোঃ সালাহ উদ্দিন (৩৪) কে চট্টগ্রামের সীতাকুন্ড থানার পন্থছিলা এলাকা হতে গ্রেফতার করেছে যৌথ অভিযানিক দল। র্যাব-১২ এবং সিপিসি-২, হাটহাজারী ক্যাম্প, র্যাব-০৭ এর যৌথ অভিযানে গতকাল বুধবার তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামি সালাহ উদ্দিন চট্টগ্রামের সীতাকুন্ড থানার নুর ইসলাম হাজীর বাড়ি, ইয়াকুব নগর এলাকার মো: ফয়েজ উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১২ জানতে পারে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন পন্থছিলা হাজীপাড়া এলাকায় অবস্থান করছে পর্ণোগ্রাফি মামলার আসামি সালাহ উদ্দিন। সেই সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং সিপিসি-২, হাটহাজারী ক্যাম্প, র্যাব-৭ এর যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার ওই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি সালাউদ্দিনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160964