বরিশালে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১

বরিশালে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ আটক ১

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল প্লাজায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে ইচলাদী টোল প্লাজায় চেক পোস্ট বসানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের নেতৃত্বে এসময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিলসহ মো. রায়হান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃত রায়হান বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা মৃত মো. মান্নানের ছেলে। এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

 

 

 

 

 
 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160943