মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলে সড়ক দুর্ঘটনায় উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন (৩৮) নিহত হয়েছেন।
জানা গেছে, অর্থনৈতিক অঞ্চলের নিপ্পন ফ্যাক্টরি সামনে একটি ডাম্পট্রাক গাড়ি কামাল উদ্দিন প্রাইভেটকার গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভেতরে আটকে যায় যুবদল নেতা কামাল। পরে স্থানীয়রা উদ্ধার করে মিরসরাইয়ের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম জানান, দুর্ঘটনায় পর নেতা-কর্মীরা কামালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাম্পট্রাকটি ইচ্ছাকৃত গাড়িকে ধাক্কা দেয়। ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্তের দাবি জানান তিনি।
কামাল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160922