শৈলকুপায় মসজিদ কমিটি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে উপজেলার জালিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, জালিয়াপাড়া মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচন নিয়ে স্থানীয় বিএনপি নেতা বাদশা ও আশরাফুল ইসলামের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ১৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। এলাকায় উত্তেজনা থাকা মোতায়েন করা হয়েছে পুলিশ।
পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে বলে জানান তিনি।