কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সদর দপ্তর লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র কুয়েতের ক্যাম্প আরিফজান ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয় বলে তারা দাবি করেছে।

এদিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতরে থাকা ভিক্টোরিয়া ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সাম্প্রতিক দিনগুলোতে এই ঘাঁটিতে এটি ষষ্ঠ হামলা বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। মঙ্গলবার এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে একই দিনে সন্ত্রাসবিরোধী বাহিনীর বিশেষ অভিযানে সদর দপ্তরের কাছে তিনটি ড্রোন ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ওই ঘটনাতেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160756