কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় প্রাণ গেল যুবকের
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল লিমন (১৯) নামের এক যুবকের। ঘটনাটি ঘটেছে আক্কেলপুরে-জয়পুরহাট রেললাইনের হালির মোড়ের রবিদাস পাড়ার কাছে। আজ বুধবার (১১ মার্চ) সকালে হালির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আক্কেলপুর রেলওয়ে স্টেশান মাস্টার হাসিবুল আলম জানান, আজ বুধবার হালির মোড়ের অদূরে লিমন কানে হেডফোন লাগিয়ে রেললাইন দিয়ে আক্কেলপুর অভিমুখে হেঁটে যাচ্ছিল। এসময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি তাকে ধাক্কা দিলে সে চাকার নিচে পড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। লিমনের বাড়ি আক্কেলপুর পৌরসভার হাস্তাবসন্তপুর গ্রামে। তার বাবার নাম বাবু আকন্দ।
স্থানীয়রা জানান, লিমন সকালের দিকে নওদুয়ারীর কাছে একটি মুরগির ফার্মে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে তার খন্ডিত মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে আক্কেলপুরের হাস্তাবসন্ত গ্রামে নিয়ে আসে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160738