ঈদে নাটকে-ওয়েব ফিল্মেও মুগ্ধতা ছড়াবেন রোজী সেলিম

ঈদে নাটকে-ওয়েব ফিল্মেও মুগ্ধতা ছড়াবেন রোজী সেলিম

অভি মঈনুদ্দীন ঃ রোজী সেলিম, বাংলাদেশের নাটক ও সিনেমার একজন ভীষণ গুনী অভিনেত্রী। বহুবছর নাটক সিনেমাতে পজিটিভ চরিত্রে অভিনয করে দেশ বিদেশের দর্শকের ভালোবাসায় যেমন সিক্ত হয়েছেন তিনি, ঠিক তেমনি সিনেমাতে খল-চরিত্রে অভিনয় করেও ভীষণ প্রশংসা কুঁড়িয়েছেন তিনি।

প্রথমবার ‘পরাণ’ সিনেমাতেই খল-চরিত্রে অভিনয় করেই রোজী সেলিম দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সহশিল্পীরাও ‘পরাণ’ সিনেমায় তার চরিত্রটি নিয়ে ভূঁয়সী প্রশংসা করেছিলেন। সর্বশেষ গত বছর ঈদে মুক্তিপ্রাপ্ত ‘টগর’ সিনেমাতেও খল-চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন রোজী সেলিম। তার ভাষ্যমতে পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের চরিত্রে অভিনয় করাটা তিনি যেমন ভীষণ উপভোগ করেন আবার দর্শকের কাছ থেকে দুই ধরনের চরিত্রে অভিনয় করে সাড়া পাওয়াটাও উপভোগ করেন তিনি। আগামী ঈদটাও রোজী সেলিমের বেশ বর্ণাঢ্যই বলা চলে। কারণ আগামী ঈদে তাকে দেখা যাবে ওয়েব ফিল্মে এবং নাটকে এই সময়ের আলোচিত পরিচালকদের নাটকেও।

আগামী ঈদে রোজী সেলিমকে দেখা যাবে ওয়েব ফিল্ম রেজাউর রহমান পরিচালিত ‘একসাথে আলাদা’রসহ মুহাম্দ মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ম্যান’, তুষার খানের ‘হ্যাপি ডিভোর্স’ ও রাফাত মজুমদার রিংকুর একটি নাটকে। এছাড়াও তিনি আগামীকাল থেকে মাহমুদুর রহমান হিমির একটি নাটকের কাজ করবেন টানা তিনদিন। ঈদের প্রতিটি কাজ নিয়েই ভীষণ আশাবাদী রোজী সেলিম।

রোজী সেলিম বলেন,‘ ঈদে নিজের অভিনীত কাজ প্রচারে এলে নিঃসন্দেহে একজন শিল্পী হিসেবে সেটা নিজের ভেতরই ভালোলাগার সৃষ্টি করে। কারণ কাজগুলো প্রচারের পর দর্শকের প্রতিক্রিয়ার জন্য এখনো প্রথম জীবনের কাজগুলোর মতোই আমি অপেক্ষা করি। এবারের ঈদের ওয়েব ফিল্মটি নিয়ে যেমন আমি ভীষণ আশাবাদী। আশাবাদী রাজ, রিংকু, তপু খানের নাটক নিয়েও। হিমির নাটকটিও ভালো হবার কথা, কারণ গল্পটা ভীষণ সুন্দর। দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, কারণ এখনো দর্শক আমাকে নানানভাবে, নানান মাধ্যমে আমার অভিনীত নাটক সিনেমার জন্য অনুপ্রেরণা যোগান।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160692