অল টাইম নিয়ে এলো ‘কেক কার্নিভাল’ ক্যাম্পেইন
দেশের জনপ্রিয় বেকারি ব্র্যান্ড অল টাইম গ্রাহকদের জন্য শুরু করেছে ‘অল টাইম কেক কার্নিভাল’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করলে গ্রাহকদের জন্য রয়েছে কক্সবাজার ভ্রমণসহ হাজারো আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
মঙ্গলবার রাজধানীর বাড্ডায় প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা। এসময় প্রাণ এর বঙ্গ বেকারস লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ সাহা, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) শফিকুর রহমান, ডেপুটি ব্র্যান্ড ম্যানেজার তামিম রুহুলসহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অল টাইম দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের জনপ্রিয় বেকারি ব্র্যান্ড।
‘অল টাইম কেক কার্নিভাল’ ক্যাম্পেইন চলবে আগামী ৩১ মে পর্যন্ত। এই ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের অলটাইম ফ্যামিলি কেক মিক্সড ফ্রুট কিনতে হবে।
প্যাকেটের ভেতরে থাকা কার্ডে একটি ইউনিক সিরিয়াল নম্বর দেওয়া থাকবে। অংশগ্রহণকারীকে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে বিবিএল স্পেস এটিএফসি স্পেস দিয়ে প্যাকেটের ভেতরে থাকা ইউনিক সিরিয়াল নাম্বারটি লিখে ০১৭০৪-১২৮৫৮৫ নম্বরে পাঠাতে করতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে গ্রাহক ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন।
‘অল টাইম কেক কার্নিভাল’ ক্যাম্পেইনের আওতায় রয়েছে প্রায় ১০,০০০ পুরস্কার। এর মধ্যে বিশেষ আকর্ষণ হিসেবে কক্সবাজার ভ্রমণের সুযোগ। পাশাপাশি থাকবে এলইডি টিভি, স্মার্টফোন, ইলেকট্রিক কেটলি, ব্লেন্ডার, ফ্রাইপেন, মোবাইল রিচার্জসহ বিভিন্ন ধরনের পুরস্কার।
এ বিষয়ে অলটাইমের হেড অব মার্কেটিং হেড অব মার্কেটিং এএসএম বোরহান উদ্দিন চৌধুরি বলেন, “গ্রাহকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এবং তাদের প্রতিদিনের মুহূর্তকে আরও বিশেষ করে তুলতেই এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। পরিবারের সঙ্গে সুস্বাদু কেক উপভোগের পাশাপাশি এখন মিলবে দারুণ সব উপহার জেতার সুযোগ”।
ক্যাম্পেইনের বিজয়ীদের নাম পর্যায়ক্রমে ফেসবুক পেজ এবং মোবাইল মেসেজের মাধ্যমে জানানো হবে। ক্যাম্পেইন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে অলটাইমের অফিসিয়াল ফেসবুক পেজে
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160661