বগুড়ার গাবতলী ও শাজাহানপুরবাসীর উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে-এমপি মোরশেদ মিলটন

বগুড়ার গাবতলী ও শাজাহানপুরবাসীর উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে-এমপি মোরশেদ মিলটন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের এমপি মোরশেদ মিলটন বলেছেন, বিগত ১৭ বছর এই নির্বাচনি এলাকার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। সে বিষয়টি গুরুত্ব দিয়েই এ এলাকার রাস্তা-ঘাট, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়নের মাধ্যমে উন্নয়ন বঞ্চনার অবসান ঘটানো হবে।

আজ সোমবার (৯ মার্চ) বগুড়ার শাজাহানপুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসায় আয়োজিত ইফতার মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি জেলা যুবদল নেতা কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাজাহানপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহিন সানি, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল বাশার, সায়েদুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুল মোত্তালেব বাদল সরকার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, মাদলা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, শহর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হোসেন আলী, আল আমিন শানু, রেজাউল করিম, বেলাল হোসেন বাবু, আব্দুল্লাহ ছোটন প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160544