ঠাকুরগাঁওয়ের হরিপুরে যুবকের আত্মহত্যা
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে আপেল মাহামুদ (২৪) নামে এক যুবক তার শয়ন ঘরের তীরের সাথে দড়ি বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে গতকাল রোববার দিবাগত ভোররাতে উপজেলার ভবানন্দপুর গ্রামে। মৃত যুবক ওই গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160483