‘ওয়াই সো কুল’ ঈদ এন্থেমে ভিভোর রিল চ্যালেঞ্জ

‘ওয়াই সো কুল’ ঈদ এন্থেমে ভিভোর রিল চ্যালেঞ্জ

এই রমজানে আসন্ন ঈদের আনন্দ দ্বিগুণ করতে গ্লোবাল স্মার্টফোন ব্র‍্যান্ড ভিভো সোশ্যাল মিডিয়ায় চালু করেছে একটি আকর্ষণীয় ক্যাম্পেইন “ওয়াই সো কুল ঈদ এন্থেম ২০২৬- রিল চ্যালেঞ্জ” । উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করতে এবং তরুণ প্রজন্মের সৃজনশীলতাকে উৎসাহিত করতেই ভিভোর এই কার্যক্রম। ভিভোর এই অনলাইন চ্যালেঞ্জে অংশ নিতে ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম’ ট্র‍্যাকটি ব্যবহার করে বানানো যাবে শর্ট-ভিডিও বা রিলস। যেখানে অংশগ্রহণকারীরা তাদের ঈদ উদযাপন, আনন্দে ভরা নাচের মুহূর্ত বা অন্যান্য সৃজনশীল মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করতে পারবে। যা, উৎসবের আনন্দে নিজের সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি করবে। ভিভোর এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সোশ্যাল মিডিয়ায় সৃজনশীল কন্টেন্টের একটি নতুন ধারা তৈরি করা। সংগীত এবং ক্রিয়েটিভ স্টোরিটেলিংয়ের মাধ্যমে তরুণদের সাথে ব্র‍্যান্ডের বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি এটি নতুন ভিভো ওয়াই৩১ডি স্মার্টফোনটির জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলবে। চ্যালেঞ্জে অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের অফিসিয়াল এন্থেম মিউজিক ট্র‍্যাক ব্যবহার করে একটি ভিডিও তৈরি করতে হবে এবং সেটি ফেসবুক বা টিকটকে পাবলিকলি পোস্ট করতে হবে। মিউজিক ট্র‍্যাকটি সরাসরি ডাউনলোড করা যাবে এই লিঙ্কে: https://shorturl.at/DexDs .

পোস্টের সঙ্গে অবশ্যই #ণঝড়ঈড়ড়ষঊরফঅহঃযবস হ্যাশট্যাগ যুক্ত করতে হবে। একজন অংশগ্রহণকারী চাইলে একাধিক ভিডিও জমা দিতে পারবে। এই প্রতিযোগিতার বিজয়ী নির্ধারিত হবে সরাসরি দর্শকদের মতামতের ভিত্তিতে। সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টটি প্রকাশের পর সর্বোচ্চ লাইকের ওপর ভিত্তি করেই ঘোষণা করা হবে বিজয়ীর নাম। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে ব্র‍্যান্ড-নিউ ভিভো ওয়াই৩১ডি স্মার্টফোন, রিরো প্যাড এবং ভিভোর পক্ষ থেকে আরও আকর্ষণীয় সব উপহার! সব মিলিয়ে, ঈদের আনন্দ, গান, নাচ ও সৃজনশীলতার অপূর্ব মিশেলে সাজানো এই ক্যাম্পেইনের মাধ্যমে ভিভো উৎসবের মুহূর্তগুলোকে আরও প্রাণবন্ত ও আনন্দময় করে তুলতে চায়। এই আয়োজনের লক্ষ্য হলো ঈদের উচ্ছ্বাসকে নতুনভাবে উদযাপন করা এবং সবার সঙ্গে সেই আনন্দের অনুভূতি ভাগ করে নেওয়া।

ভিভো প্রসঙ্গে

ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন। স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৫০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160470