আজ থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাবি প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার (৯ মার্চ ) থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার (৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট ম্যানেজমেন্ট টিমের (এসএমটি) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সরকারের জারি করা প্রজ্ঞাপন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পাঠানো পত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর সিদ্ধান্ত হয় যে ৯ মার্চ থেকে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম—অর্থাৎ ক্লাস ও পরীক্ষা—বন্ধ থাকবে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে আজ ৯ মার্চ অফিসসমূহ যথারীতি খোলা থাকবে বলে সভায় জানানো হয়েছে। এছাড়া ৯ মার্চের পর প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে এবং অফিসসমূহ চালু থাকবে কি না, সে বিষয়ে আগামীকাল আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160404