দেশের সর্বত্র পুরুষের চেয়ে নারী শ্রমিকরা এগিয়ে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দেশের সর্বত্র পুরুষের চেয়ে নারী শ্রমিকরা এগিয়ে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সারা বিশ্বে এখন নারীরা পিছিয়ে নেই। চাকরি, শিক্ষা ক্ষেত্রে, শ্রম ও রাজনৈতিক ক্ষেত্রসহ দেশের সর্বত্রেই পুরুষের চেয়ে নারী শ্রমিকরা এগিয়ে আছেন। বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। নারীরা এখন আর অবহেলিত নয়।

গতকাল শনিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, প্রাণিসম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী। এর আগে দুপুরে প্রতিমন্ত্রী বুড়িগঞ্জ ইউনিয়নের কামতারা মোড়ে পল্লী বিদ্যুতের সাবস্টেশনের উদ্বোধন, আটমুল ইউনিয়নের বেতগাড়ীতে জেলা পরিষদ ও নেসকো’র বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, বিএনপি নেতা মাহাবুব আলম মানিক, বুলবুল ইসলাম, আব্দুল করিম, মীর শাকরুল আলম সীমান্ত, হারুনুর রশিদ, আনোয়ারুল ইসলাম মুকুল, অধ্যাপক নজরুল ইসলাম, যুবদল নেতা খালিদ হাসান আরমান, আব্দুল্লাহ জোবায়ের, ছাত্রদল নেতা মীর মুন।

এরপর উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদের আয়োজনে ক্ষদ্র নৃগোষ্ঠীদের মাঝে উপকরণ বিতরণ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের মাঝে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160370