রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ১

রাজৈরে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, নিহত ১

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

আজ রবিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার শিকদারবাড়ি জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে লাকড়ি বোঝাই একটি ট্রাকের চাকা খুলে গেলে সেটি সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা হয়। ভোরে দ্রুতগতির আরেকটি ট্রাক এসে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির হেলপার ইসমাইল হোসেন (১৮) নিহত হন। তিনি নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ট্রাকচালক রাসেল হোসেন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অপর ট্রাকের চালক মো. সোহেক কবির (৩৭)ও আহত হয়েছেন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160277