ইরান থেকে মিসাইল নিক্ষেপ, লেবানন থেকে ইসরায়েলে ছোড়া হলো রকেট
আন্তর্জাতিক ডেস্ক : দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক মিসাইল মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এর কিছুক্ষণ আগে লেবানন থেকে ইসরায়েলে রকেট ছোড়া হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বাংলাদেশ সময় রোববার রাত প্রায় ২টার দিকে জানায়, ইরান থেকে নতুন করে মিসাইল ছোড়া হয়েছে। যার প্রভাবে মধ্য ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বাজছে।
অপরদিকে লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া রকেটের প্রভাবে কিরাত সামোনাতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ওই সময় রকেটগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা মিসাইল ছোড়ে দখলদার ইসরায়েল।
সূত্র: টাইমস অব ইসরায়েল
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160255