রাশমিকার বিয়ের অনুষ্ঠানে খালি পায়ে হাজির রাম চরণ

রাশমিকার বিয়ের অনুষ্ঠানে খালি পায়ে হাজির রাম চরণ

বিনোদন ডেস্ক ঃ ভারতের দক্ষিণী সিনেমার তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা সাত পাকে বাঁধা পড়েছেন। গত শুক্রবার হায়দরাবাদের বিলাসবহুল হোটেল তাজ কৃষ্ণে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বহু তারকা। তবে বিশেষ নজর কাড়েন অভিনেতা রাম চরণ, যিনি খালি পায়ে অনুষ্ঠানে হাজির হন। এই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভক্তরা প্রশ্ন তুলেছেন এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি কেন জুতা পরেননি। এনডিটিভি জানিয়েছে, রাম চরণ ‘আয়াপ্পা দীক্ষা’ পালন করছেন। এটি একটি ৪১ দিনের আধ্যাত্মিক ব্রত, যা কেরালার সবরীমালা মন্দিরে পালন করা হয়। এই ব্রতের নিয়মের মধ্যে রয়েছে কালো, নীল বা গেরুয়া পোশাক পরা, ব্রহ্মচর্য পালন, নিরামিষ খাবার খাওয়া, খালি পায়ে চলা এবং প্রতিদিন প্রার্থনা করা।

এ ছাড়া পেঁয়াজ, রসুন ও অ্যালকোহল গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ। এক দশকের বেশি সময়ের প্রেমের গুঞ্জন শেষে রাশমিকা ও বিজয় এখন একসঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তাদের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের পাহাড়ঘেরা রিসোর্টে সম্পন্ন হয় এবং পরে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে বিলাসবহুল সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160221