বগুড়ার ধুনটে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো শিশু শিক্ষার্থীর

বগুড়ার ধুনটে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো শিশু শিক্ষার্থীর

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় পাকা রাস্তা পারাপারের সময় ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় সিনহা আক্তার (৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে ধুনট উপজেলার সোনাহাটা-বগুড়া সড়কের নান্দিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিনহা আক্তার উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের সোহেল রানার মেয়ে। সে নান্দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সিনহা আক্তারের বাড়ির পাশে দিয়ে সোনাহাটা-বগুড়া পাকা সড়ক। শনিবার দুপুরের দিকে সিনহা আক্তার প্রতিবেশির বাড়ি থেকে বাবার বাড়িতে ফিরছিল। তখন পাকা রাস্তা পারাপারের সময় দ্রুত গতীর যাত্রীবাহি একটি অটোরিকশার ধাক্কায় আহত হয় সিনহা আক্তার।

স্বজনরা তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিনহা আক্তারের মৃত্যু হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ রকম একটা দুর্ঘটনার কথা শুনেছি। বিষয়টি সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160216