বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

বেগমগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাছিহাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন—ফরহাদ ইসলাম ফাহিম ও তাজুল ইসলাম সুমন। 

বেগমগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম এমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল আমানউল্যাপুর কাছিহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় অস্ত্র ও গুলিসহ ফাহিম ও সুমনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সামছুজ্জামান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

আজ শনিবার(৭ মার্চ) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160197