ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক দেশের বৃহৎ শরী’আহ ভিত্তিক ব্যাংক। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই আমাদের বড় শক্তি। এ আস্থা ধরে রাখতে হলে প্রতিটি পর্যায়ে সুশাসন, স্বচ্ছতা ও ঝুকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বার্ষিক রিস্ক কনফারেন্সে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। 

৭ মার্চ ২০২৬, শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হওয়া এ কনফারেন্সে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক-এর ডাইরেক্টর মোঃ আলাউদ্দিন হোসেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ও চিফ রিস্ক অফিসার ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার-এর সভাপতিত্বে বিভিন্ন সেশনে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন, ড. এম কামাল উদ্দীন জসিম ও রিস্ক ম্যানেজমেন্ট উইং-এর প্রধান কে এস ওমর ফারুক, এফসিএ। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর ডাইরেক্টর জেনারেল এ.এস.এম. রেজাউল করিম। সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও ঢাকা শহরের জোন ও শাখাপ্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া ব্যাংকের সকল জোন ও শাখাপ্রধানগণ ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত ছিলেন। 

প্রধান অতিথি আরও বলেন, একটি শক্তিশালী ব্যাংক গড়ে তোলার জন্য শুধু ব্যবসা বৃদ্ধি করা যথেষ্ট নয়, সে সঙ্গে প্রয়োজন সুদৃঢ় ও কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো। সঠিকভাবে ঝুঁকি সনাক্ত, মূল্যায়ন ও নিয়ন্ত্রণ করতে পারলেই টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব। একটি কার্যকর রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য হলো সম্ভাব্য ঝুঁকি আগেভাগে সনাক্ত করা এবং সেই স¤পর্কে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে সতর্ক থাকা। তিনি সবাইকে ঝুঁকি ব্যবস্থাপনার প্রতি আরও দয়িত্বশীল, সতর্ক ও যত্নবান হওয়ার আহবান জানান এবং সময়মতো ঝুঁকি চিহ্নিত করা এবং যথাযথ ব্যবস্থাপনা গ্রহণ করতে পারলে অনেক সমস্যা সহজে প্রতিকার হবে বলে মন্তব্য করেন। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160170