দিরাইয়ে জলমহালের পানি সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

দিরাইয়ে জলমহালের পানি সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

সুনামগঞ্জের দিরাইয়ের জলমহালের পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।

আজ শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ভাটিপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটিপাড়া গ্রামের পাশে ধলিপুরী ডোবা নামক জলমহালটি ভাটিপাড়া গ্রামের রাসেল মিয়ার লোকজন জলমহালের ডোবাতে সেচের মাধ্যমে মৎস্য আরোহণ যান। কিন্তু শিশির নূরের লোকজন বাধা প্রয়োগ করে বাগবিতণ্ডা শুরু হওয়ার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

দিরাই আবাসিক মেডিকেল অফিসার ডা. পিন্টু তালুকদার বলেন, সংঘর্ষে সেবা নিতে আসা আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেটে পাঠানো হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, জলমহালের পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160162