৪ লাখ টাকার জন্য থমকে আছে ক্যান্সার আক্রান্ত সোহেলের জীবন
পাবনা ও চাটমোহর প্রতিনিধি: টাকার অভাবে পাবনার চাটমোহর উপজেলার শাহপুর গ্রামের সোহেল আহমেদের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এক সময়ের কর্মঠ যুবক সোহেল টাকার অভাবে নিতে পারছেন না কেমোথেরাপি। তিন থেকে চার লাখ টাকা হলেই চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে সোহেলের-এমনটাই জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগের চিকিৎসকরা। কিন্তু টাকার কাছে হেরে যেতে বসেছে অসহায় পরিবারটি।
বাঁচার আকুতি জানিয়ে ও বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়ে সোহেল আহমেদ বলেন, ক্যান্সার হওয়ার কথা শুনে এবং বাঁচার সম্ভাবনা কম বলে স্ত্রীও ছেড়ে চলে গেছে এবং অন্য জায়গায় বিয়ে করেছে। এখন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না।
সরকারি সহযোগিতার ব্যাপারে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা জানান, ‘সমাজসেবা অফিসে আবেদন করার পর সরকারিভাবে অল্প কিছু টাকা চিকিৎসা সহায়তা বাবদ পাবে। কিন্তু সেটা দিয়ে পুরো চিকিৎসার ব্যয়ভার মেটানো সম্ভব নয়।’ সোহেলের পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে- ০১৭০৮-৭২৯০৩৪
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/160080