মাঝ আকাশে ভারতের যুদ্ধবিমান নিখোঁজ

মাঝ আকাশে ভারতের যুদ্ধবিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্কভারতের আসামে উড্ডয়নের পর মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেছে দেশটির একটি যুদ্ধবিমান। বাংলাদেশ সময় শুক্রবার রাত ১২টার পর সংবাদমাধ্যম এনটিভি জানায়, সুখোই ৩০এমকেআই যুদ্ধবিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন এটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

ভারতের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি আসামের জোরহাট থেকে উড্ডয়ন করে। এবং সর্বশেষ যোগাযোগ ছিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪২ পর্যন্ত। বিমানটি খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সুখোই এসইউ-৩০ রাশিয়ার তৈরি উচ্চ কাস্টমাইজড যুদ্ধবিমান। এটি প্রথম ১৯৮০ সালের দিকে তৈরি করা হয়। এই যুদ্ধবিমান ভারতের বিমানবাহিনীর অন্যতম মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। দেশটির উত্তরপূর্বাঞ্চলেএসইউ-৩০ এমকেআই মডেলের একাধিক যুদ্ধবিমান মোতায়েন করা আছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159986