ফতুল্লায় মৎস্যজীবী দলের নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আদনান ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) ফতুল্লা থানার মুসলিম নগর এলাকায় তার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদনান মুসলিমনাগর এলাকার মৃত আবুল বাশারের ছেলে সে বিএনপি অঙ্গ সংগঠন মৎস্যজীবী দলের ফতুল্লা থানার সাধারণ সম্পাদক ছিলেন।
এ বিষয়ে নিহতের পরিবার জানান, প্রতিদিনের ন্যায় ভোরবেলা সেহরি খাওয়ার জন্য আদনান কে ডাক দিলে তার ডাকে সাড়া না পেয়ে ঘর ভেঙ্গে প্রবেশ করে। এসময় তার পরিবারের লোকজন সিলিং ফ্যানের সাথে আদনানের ঝুলন্ত লাশ দেখতে পায়।
তার পরিবার জানায় আদনান মাদকাসক্তের সাথে জড়িত ছিলেন।
এ বিষয়ে ফতুল্লা থানার ওসি আব্দুল মান্নান বলেন নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159919