বগুড়ার শিবগঞ্জ ৩টি সেমাই কারখানায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার শিবগঞ্জ ৩টি সেমাই কারখানায় ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিনটি লাচ্ছা সেমাই কারখানায় বিএসটিআই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক লক্ষ পাঁচ হাজার টাকা জরিমানা করেছে। আজ বুধবার (৪ মার্চ) শিবগঞ্জ উপজেলা প্রশাসন এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া এর সমন্বয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

আদালত চলাকালে বিএসটিআই হতে মান সনদ ব্যতীত, খোলা ও লেবেলবিহীন প্যাকেটে ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রয়-বিতরণ করা অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় শংকরপুর এলাকার ভাই ভাই লাচ্ছা সেমাই কারখানার মালিকের ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়াও মোকামতলা বাজারের শাহী ট্রেডার্স এর মালিকের ৩০ হাজার টাকা এবং লক্ষ্মীপুর, মোকামতলার ড্রাগ ইন্টারভিশন ফুড প্রোডাক্টস এর মালিকের ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদানসহ মোট ৩ টি মামলা দায়ের করা হয়।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া অফিসের কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মো: সাখাওয়াত হোসেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159842