বগুড়া শহরে বাবাকে কুপিয়েছে ছেলে

বগুড়া শহরে বাবাকে কুপিয়েছে ছেলে

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকায় বাবাকে ধারালো বটি দিয়ে কুপিয়েছে ছেলে। গুরুতর আহত অবস্থায় বাবা মো: বাবু (৫০)কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানিয় সূত্র জানায়, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাক-বিতন্ডার এক পর্যায়ে ছেলে ধারালো বটি দিয়ে তার বাবা বাবুর বাম পায়ের উরুতে উপর্যুপরীভাবে কুপিয়ে গুরুতরভাবে আহত করে পালিয়ে যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়। এ ব্যপারে সদর থানার ওসি মো: মুনিরুল ইসলাম জানান পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আজ বুধবার (৪ মার্চ) রাত ৮ টা পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159841