বগুড়া শহরের স্টেশন রোডে খেজুরের দোকানীর ১০ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরের স্টেশন রোডে খেজুরের দোকানীর ১০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের স্টেশন রোডে খেজুরের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার (৪ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালে নেতৃত্বাধীন আদালত স্টেশন রোডের খেজুরের দোকানগুলিতে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে আর এস ফল ভান্ডার নামে একটি দোকানে মেয়াদউত্তিন্ন খেজুর পাওয়ায় ভোক্তা অধিকার আইনে ওই দোকানীর ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159839