যশোরে শিশু ধর্ষণের দায় স্বীকার করে যুবকের ক্ষমা প্রার্থনা
যশোরের অভয়নগর উপজেলায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আটক যুবক নজরুল গাজী (৩৪) দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
গতকাল সোমবার (২ মার্চ) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ক্লিনিক থেকে স্থানীয়দের হাতে আটক হন তিনি। পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান।
পরিবারের সদস্যরা জানান, শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা যৌন নির্যাতনের আলামত পান। পরে কৌশলে অভিযুক্তকে ক্লিনিকে ডেকে এনে স্থানীয়রা আটক করেন।
শিশুটি অভিযোগ করে জানায়, ঘটনার পর কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।
অভিযুক্ত নজরুল গাজী পুলিশের কাছে অভিযোগ স্বীকার করে বলেন, তিনি ‘ভুল করে’ এ কাজ করেছেন এবং ক্ষমা চান।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159633