মাদারীপুরের কোমল পানীয়তে চেতনানাশক মিশিয়ে গৃহবধূ ও কিশোরীকে অচেতন করার অভিযোগ

মাদারীপুরের কোমল পানীয়তে চেতনানাশক মিশিয়ে গৃহবধূ ও কিশোরীকে অচেতন করার অভিযোগ

মাদারীপুরের ডাসার উপজেলায় এক গৃহবধূ ও এক কিশোরীকে কোমল পানীয়র সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে পান করিয়ে অচেতন করার অভিযোগ উঠেছে আকাশ হাওলাদার (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে।

গতকাল সোমবার (২ মার্চ) উপজেলার পূর্ব খান্দুলী গ্রামে জানা যায়, রোববার (১ মার্চ) সন্ধ্যায় পূর্ব খান্দুলী গ্রামের হেমায়েত হাওলাদারের ছেলে আকাশ হাওলাদার অসৎ উদ্দেশ্যে গৃহবধূ ও এক কিশোরীকে কোমল পানীয় পান করতে দেন। পান করার কিছুক্ষণ পরই তারা বমি করতে শুরু করেন এবং একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ রয়েছে, পানীয়ের সঙ্গে আগে থেকেই চেতনানাশক মিশিয়ে রাখা হয়েছিল। অভিযুক্ত যুবক জানান, তিনি ফজলগঞ্জ বাজারের একটি ফার্মেসি থেকে ‘সেডিল ৫ মি. গ্রা.’ ট্যাবলেট কিনে তা কোমল পানীয়র সঙ্গে মিশিয়ে নিজেও পান করেন এবং অপর দু‘জনকেও পান করান। ভুক্তভোগী কিশোরী সম্পর্কে অভিযুক্তের আপন চাচাতো বোন এবং গৃহবধূ চাচাতো ভাইয়ের স্ত্রী বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট ফার্মেসির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন জানান, প্রশাসনের পক্ষ থেকে ভুক্তভোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেয়া হয়েছে এবং বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159617