কাতারের দোহায় ফের বিস্ফোরণ
আন্তর্জাতিক ডেস্ক : কাতারের রাজধানী দোহায় নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আলজাজিরা।
তারা বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। এরপর থেকেই দোহায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলার চেষ্টা করছে ইরান।
এরআগে গতকাল সোমবার কাতার ইরানের দুটি সুখোই এসইউ-২৪ যুদ্ধবিমান ভূপাতিত করে। এর পাশাপাশি সাতটি ব্যালিস্টিক মিসাইল ও পাঁচটি ড্রোনও ধ্বংস করে দেশটি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159569