চাঁপাইনবাবগঞ্জে দুই রেস্তোরাঁর ৩০ হাজার টাকা অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে দুই রেস্তোরাঁর ৩০ হাজার টাকা অর্থদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ভ্রাম্যমাণ আদালত দু’টি রেস্তোঁরাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে। সেই সাথে ভ্রাম্যমাণ আদালত শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন রেস্তোঁরা ও খাদ্য উৎপানকারী প্রতিষ্ঠানকে আয়োডিনযুক্ত লবণের পরিবর্তে খোলা লবণ ব্যবহার না করার জন্য সতর্ক করেছে এবং বিসিক এলাকার একটি সেমাই  কারখানার কিছু খোলা লবণ বিনষ্ট করা হয়েছে। অভিযানকালে আয়োডিনযুক্ত লবণ ব্যবহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আদালত।

গতকাল রোববার বেলা ৩টার দিক থেকে বিকেল প্রায় সাড়ে ৫টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট মো. আশরাফুল ইসলাম শহরের বিভিন্ন এলাকায় অবস্থিত রেস্তোঁরা, খাদ্য উৎপাদন ও বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শনকালে এসব দণ্ড আরোপ এবং নির্দেশনা প্রদান করেন।

আদালতের সাথে থাকা র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনোয়ার হোসেন জানান, অভিযানকালে শান্তি মোড়ে অবস্থিত ওসামান হোটেল এন্ড রেষ্টুরেন্টেকে ১০ হাজার এবং বিশ্বরোড মোড়ের তামান্না সুইট এন্ড রেষ্টুরেন্টকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। অভিযানকালে সংশ্লিস্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159552