সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দলিল সম্পাদনে অতিরিক্ত ফি নিলে এমপির কঠোর হুঁশিয়ারি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দলিল সম্পাদনে অতিরিক্ত ফি নিলে এমপির কঠোর হুঁশিয়ারি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার এমপি হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন জমি বেচা ক্রয় বিক্রয় করার সময় দলিল দাতা ও গ্রহীতাদের নিকট থেকে সরকারি ধার্যকৃত ফি’র অতিরিক্ত কোন অর্থ করা হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জের উল্লাপাড়া সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও দলিল লেখকদের সতর্ক থাকতে বলেছেন তিনি। সাংসদ রফিকুল ইসলাম খান সোমবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শনে গিয়ে একথা বলেন।

তিনি আরো বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সিন্ডিকেট করে সমিতির নামে রাজনৈতিক প্রভাব বিস্তার করে জমির দলিল রেজিস্ট্রির সময় ক্রেতা বিক্রেতাদের কাছ থেকে অনেক অবৈধ অর্থ আদায় করা হয়েছে। নতুন করে এই ঘটনার আর কোন পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে এবং দায়িত্বশীল হতে নির্দেশ দেন।

দলিল লেখকদের সঙ্গে কথা বলার সময় তাদের দাবির প্রেক্ষিতে দলিল লেখকদের বসার পুরানো ঘরটি সংস্কার এবং এই সাবরেজিস্ট্রি অফিসে আগত নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা করার ঘোষণা দেন সংসদ সদস্য। এ সময় তার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ, সাব রেজিস্ট্রার ফারহানা আজিজ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলী উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159549