আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রেখেছেন: আলভী

আপনারা কি আমার দেশে আসার মতো পরিস্থিতি রেখেছেন: আলভী
মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় গত শনিবার আত্মহত্যা করেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরা। রবিবার তার দাফন সম্পন্ন হয়েছে। তবে এ সময় সেখানে উপস্থিত ছিলেন না তার স্বামী জাহের আলভী।
 
রোববার (১ মার্চ) বিকেল ৪টার দিকে ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া গ্রামে নানা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ইকরাকে।
 
জানা গেছে, জাহের আলভীর জন্য ইকরার জানাজার সময় নির্ধারণ করা হয় বিকেল ৫টায়। তবে নির্ধারিত সময় পার হলেও জানাজায় উপস্থিত হননি আলভী। ফলে তাকে ছাড়াই জানাজা করে দাফন সম্পন্ন করা হয়।
 
বিষয়টি মুখ খুললেন এই অভিনেতা। সোমবার সন্ধ্যার পর নিজের ফেসবুকে প্রায় ৩০ মিনিটের একটি ভিডিও পোস্ট করেন জাহের আলভী। সেখানে ইকরার আত্মহত্যা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরী হওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
 
ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ‘কথাগুলো শুনবেন এবং প্লিজ একটু বোঝার চেষ্টা করবেন।’
 
ভিডিওতে আলভী বলেন, ‘আপনারা বলছেন, যে মানুষটা ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আত্মহত্যা করে চলে গেল, মরে গেল, শেষবারের মতো তার মুখটা দেখতেও আমি এলাম না। এই যে আপনাদের প্রশ্নটা, আচ্ছা, আপনারা কি আমার দেশে আসার পরিস্থিতি রেখেছেন? হ্যাঁ? আমি দেশে আসার পরই আমার ওপর মব তৈরি হবে, আমি দেশে আসা মাত্রই আপনারা আমাকে টেনে ছিঁড়ে ফেলবেন, আমার ফোনে এরকম এতো এতো থ্রেটস। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না।’
 
আলভী আরও বলেন, ‘আমার কাছে এমন তথ্যও এসেছে যে, আমি দেশে এলে বিমানবন্দরের বাইরে লোক রাখা আছে। আমি আসা মাত্রই তারা আমাকে মেরে ফেলবে। পুলিশ ধরে নিয়ে গেলে ঠিক আছে, আমি সেটা আইনিভাবে মোকাবেলা করবো। কিন্তু এখন যদি আমিও মারা যাই, রিজিকের মায়ের কাছে চলে যাই- তাহলে রিজিকের (সন্তান) কী হবে? আপনারা কি চান রিজিক তার বাবাকেও হারাক? এই ছেলেটার কী দোষ? সে কীভাবে বড় হবে? মাও থাকবে না, বাবাও থাকবে না- আপনারা এটা চান? ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই, ইকরার পরিবার আমাকে দেখতে দেখতে দেয় নাই।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159537