জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম, হুইপ হলেন যারা

জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম, হুইপ হলেন যারা

সোমবার (২ মার্চ), রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ ও হুইপ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এই পৃথক প্রজ্ঞাপনে সরকারের গুরুত্বপূর্ণ এই পদগুলোতে নিয়োগের তথ্য নিশ্চিত করা হয়।

প্রধান নেত্বত্বে যারা থাকছেন:

'The Bangladesh (Whips) Order, 1972' এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই নিয়োগ প্রদান করেছেন। বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নূরুল ইসলামকে ত্রয়োদশ জাতীয় সংসদের চীফ হুইপ হিসেবে নিযুক্ত করা হয়েছে।

নবনিযুক্ত ৬ হুইপ:

চীফ হুইপের পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সহায়তার জন্য আরও ৬ জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন:

  • আলহাজ্ব জি কে গউস (হবিগঞ্জ-৩)

  • আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল (খুলনা-৩)

  • মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩)

  • রুহুল কুদ্দুস তালুকদার দুলু (নাটোর-২)

  • মো. আখতারুজ্জামান মিয়া (দিনাজপুর-৪)

  • এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) (লক্ষ্মীপুর-৪)

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159522