গাইবান্ধার সাদুল্লাপুরে যুবককে অপহরণ করে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

গাইবান্ধার সাদুল্লাপুরে যুবককে অপহরণ করে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মানিক মিয়া (২২) নামের এক যুবককে অপহরণের পর পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আপন মিয়া (২২) নামের আরেক যুবকের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

আজ সোমবার (২ মার্চ) এজাহার দাখিলের বিষয়টি নিশ্চিত করেন থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক লুৎফর রহমান। ভুক্তভোগী মানিক মিয়া উপজেলার বুজরুক পাটানোছা (সোনারপাড়া) গ্রামের মচকুট মিয়ার ছেলে ও অভিযুক্ত আপন মিয়া একই গ্রামের আব্দুল লতিফ সোনারের ছেলে।

এজারহারের বিবরণে উল্লেখ করা হয়- আর্থিক লেনদেন নিয়ে মানিক মিয়ার সাথে আপন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টায় মানিক মিয়া বাড়ি ফেরার পথে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের বুজরুক পাটানোছাস্থ কালভার্টের ওপর পৌঁছালে আপন মিয়া তার দলবল নিয়ে তার পথরোধ করেন। এরপর একটি মোটরসাইকেলে তাকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে অপরহরণ করা হয়।

একপর্যায়ে হবিবুল্লাহপুর গ্রামের শ্মশানঘাট নামকস্থানে মানিককে বেধড়ক মারপিটসহ শ্বাসরোধে হত্যার চেষ্টা করেন। এসময় আশপাশে লোকজনের আনাগোনা দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান স্বজনরা।

এ বিষয়ে ভুক্তভোগী মানিক মিয়ার বাবা মচকুট মিয়া বলেন, আপন মিয়া পরিকল্পিভাবে আমার ছেলেকে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এদিকে অভিযুক্ত আপন মিয়ার স্বজনরা বলেন, মানিক মিয়াকে কে বা কারা মারধর করছে সেটি তারা জানেন না। সাদুল্লাপুর থানার এএসআই লুৎফর রহমান বলেন, মারধরের ঘটনায় মানিক মিয়া একটি অভিযোগ করেছেন। সেটি তদন্তাধীন রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159511