বগুড়ায় খোকন হত্যা মামলার চার আসামির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টার : বগুড়ায় রেন্ট-এ কার ব্যবসায়ী হাবিবুর রহমান খোকনকে (৩৭) ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলার হাজতি চার আসামির জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। তারা হলো-সদর উপজেলার কৈচরের ফটুর ছেলে মুন্না (২৫), শহরের সেউজগাড়ীর রেলওয়ে মাঠসংলগ্ন শাজাহানের ছেলে রকি (৩২), আনোয়ারের ছেলে সিয়াম (২৩) এবং ছাইফুলের ছেলে মো. সাগর (২৫)।
আজ সোমবার (২ মার্চ) বগুড়ার সিনিয়র দায়ারা জজ শাহজাহান কবির এই জামিদের আবেদন নামঞ্জুর করেন। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রাত ৮টার দিকে শহরের মালতীনগর দক্ষিণপাড়ার বাসিন্দা ও ১১নং ওয়ার্ড যুবদলের সদস্য রেন্ট-এ কার ব্যবসায়ী হাবিবুর রহমান খোকন তার বন্ধু বাঁধনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে জনৈক পাভেলকে দেখার জন্য সেউজগাড়ী পালপাড়ার আনন্দ আশ্রমের উত্তরে ছাত্তারের বাড়ির সামনে রাস্তায় পৌঁছায়।
এসময় ওই হাজতি আসামিরাসহ অন্যান্য আসামিরা মারপিটসহ ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে খোকনকে হত্যা করে এবং তার সঙ্গী বাঁধনকে আহত করে। এ ব্যাপারে নিহত খোকনের স্ত্রী ফারজানা আক্তার বাদি হয়ে ১৭ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭/৮ জন উল্লেখ করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. সিরাজুল ইসলাম (৩)।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159503