নীলফামারীতে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেফতার
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে সাইবার সুরক্ষা আইনে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে উপজেলার বাহাগিলী ইউনিয়নের কালুরঘাট ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- দক্ষিণ দুরাকুটি ময়দানপাড়া গ্রামের আলতানুর রহমানের ছেলে আসাদুজ্জামান নুর আপন(২৫), আবুল কাসেমের ছেলে মিষ্টু মিয়া(১৯) ও দক্ষিণ দুরাকুটি ঘোপাপাড়ার তাজুল ইসলামের ছেলে রতন মিয়া(২০)।
এসআই কাজী রিপন জানান, অনলাইনে জুয়া খেলার অপরাধে তাদের উপজেলার কালুরঘাট এলাকা থেকে রাতে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ফোনে বিভিন্ন সাইডে অনলাইন জুয়া খেলার প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159497