বগুড়ার দুপচাঁচিয়ায় প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শনিবার বিকেলে প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত আসামি আব্দুস ছালাম ওরফে পাখি (৫০) কে গ্রেফতার করেছে।
পুলিশ জানান, উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ধারশুন গ্রামের জসিম উদ্দিনের ছেলে পাখি প্রতারণা মামলার ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামি। সে দীর্ঘদিন যাবত পলাতক রয়েছে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নিজ মাঠে আলু উঠানোর সময় পাখিকে গ্রেফতার করে।
থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আব্দুস ছালাম ওরফে পাখিকে আজ রোববার (১ মার্চ) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159384