গুলশানসহ ডিএমপির চার ডিসির বদলি

গুলশানসহ ডিএমপির চার ডিসির বদলি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান, মিরপুর, গোয়েন্দা-লালবাগ ও ট্রাফিক-রমনা বিভাগে উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে রদবদল করা হয়েছে। 

রবিবার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি কার্যকর করা হয়।

আদেশে বলা হয়েছে, গুলশান বিভাগের ডিসি রওনক আলমকে বদলি করে গোয়েন্দা-লালবাগ বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে নতুন করে গুলশান বিভাগের ডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অপর এক নির্দেশনায় গোয়েন্দা-লালবাগ বিভাগের ডিসি মোঃ মোস্তাক সরকারকে মিরপুর বিভাগের ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে। আর মিরপুর বিভাগের ডিসি মোঃ মইনুল হককে ট্রাফিক-রমনা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এই রদবদল করা হয়েছে। এটিকে নিয়মিত পদায়ন ও বিভাগ পুনর্বিন্যাস হিসেবে দেখছে পুলিশ সদর দপ্তর। নতুন এই পদায়ন অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159358