ইরানের হামলায় ইসরায়েলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

ইরানের হামলায় ইসরায়েলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবে শনিবার (১ মার্চ) চালানো ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। 

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানায়, শহরের অন্তত ৪০টি ভবন এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিব পৌরসভার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, হামলার তীব্রতা ও ভবনের ক্ষয়ক্ষতির কারণে দুই শতাধিক বাসিন্দাকে জরুরি ভিত্তিতে তাদের ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাস্তুচ্যুত এই বাসিন্দাদের সাময়িকভাবে থাকার জন্য শহরের তিনটি হোটেলে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। হামলার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল ও পৌর সভার কর্মীরা কাজ করছেন। 

ইরান এই হামলাকে তাদের ‘ষষ্ঠ দফার’ অভিযানের অংশ হিসেবে দাবি করেছে, যার ফলে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তেল আবিবের জনবহুল এলাকায় এই ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল। সূত্র : আল জাজিরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159306