ইরানে আবারও নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল

ইরানে আবারও নতুন করে হামলা চালাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানে নতুন করে আবারও হামলা শুরু করেছে ইসরায়েলে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নতুন হামলা শুরু হয়েছে। এতে ইরানের মিসাইল লঞ্চারগুলোকে টার্গেট করা হচ্ছে।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে যে, তারা কেরমানশাহ এলাকায় মোতায়েন করা 'কৌশলগত' একটি 'উন্নত এসএ-৬৫ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা' লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

সামরিক বাহিনীটি আরও জানিয়েছে, 'আইডিএফ এই সময়ে ইরানি সন্ত্রাসী শাসনের অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে যাতে সরকারকে আঘাত করা যায় এবং ইসরায়েলি হোম ফ্রন্টের হুমকি প্রতিহত করা যায়।'

এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছোড়া শুরু করে তেহরান। 

এখন পর্যন্ত সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ইরানের হামলার তথ্য শোনা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিভিন্ন জায়গায় সরাসরি আঘাত হানছে মিসাইল ও ড্রোন

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/159251